এসি সচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নষ্ট হয়ে যাওয়া সব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রই (এসি) গতকাল সোমবার ঠিক করা হয়েছে। এর ফলে পুরো বার্ন ইউনিট আগের অবস্থায় ফিরে এসেছে। রোগীদের মধ্যেও স্বস্তি নেমে এসেছে। হাসপাতালের বার্ন ইউনিটে ১৪টি শয্যা রয়েছে। এসব শয্যায় ১৪ জন অগ্নিদগ্ধ রোগী দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। রোগীদের উন্নত চিকিৎসাসেবা দিতে বার্ন ইউনিটটিতে আটটি এসি থাকলেও সেগুলো নষ্ট হয়ে যায়। এক মাস ধরে সেগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে গত শনিবার প্রথম আলোর মহানগর পাতায় ‘আটটি এসিই নষ্ট, রোগীদের হাঁসফাঁস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।