এসিআই ক্রপ কেয়ারের কনক্লেভ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসিআই ক্রপ কেয়ারের কনক্লেভ ২০১৪ সম্প্রতি সাভারের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশের প্রায় ২০০ বিক্রয় প্রতিনিধি অংশ নেন। দিনব্যাপী এই কনক্লেভে বিক্রয় ও বিপণন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ-দৌলার লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। অনুষ্ঠানে এসিআই ফরমুলেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুস্মিতা আনিস, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. হাবিবুর রহমান, জেনারেল ম্যানেজার (সেলস) কে এম ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবসায়িক সাফল্য অর্জনকারী ব্যক্তিদের বিশেষ উপহার প্রদান করেন সুস্মিতা আনিস। বিজ্ঞপ্তি।