এসিআই সল্টকে ১০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লবণ কারখানার সৃষ্ট তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীতে ফেলে দূষণের অপরাধে এসিআই সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এসিআই সল্টের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ওই জরিমানা আদায় করেন। একই সঙ্গে লবণ উৎপাদনে সৃষ্ট বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তি চালু করার নির্দেশ দেন। শুনানিকালে প্রতিষ্ঠানের পক্ষে মহাব্যবস্থাপক হাসান মো. হাবিবুর রহমান ও ব্যবস্থাপক (ব্যবসায়) কামরুল হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরিবেশ অধিদপ্তর জানায়, সম্প্রতি আকসিঞ্চক পরিদর্শনকালে এসিআই সল্ট কারখানা থেকে নিঃসৃত তরল বর্জ্যের নমুনা পরীক্ষা করে এতে দ্রবীভূত বস্তুকণা পাওয়া যায় ১২ হাজার ৫৯০ মিলিগ্রাম/লিটার (আদর্শ মাত্রা দুই হাজার ১০০), যা পরিবেশ ও প্রতিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।এসিআই প্রতিষ্ঠানের কর্মকর্তারা পরিবেশদূষণের বিষয়টি স্বীকার করে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণের অঙ্গীকার করেন। পরিবেশ অধিদপ্তর এই প্রথম লবণ কারখানা সৃষ্ট পরিবেশদূষণের বিরুদ্ধে জরিমানা আদায় করল। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহামঞ্চদ মুনীর চৌধুরী বলেন, লবণ পরিশোধনের পরে সৃষ্ট তরল বর্জ্য ও কাদামাটি জমির উর্বরতা শক্তি নষ্ট করে, যা পরিবেশের জন্য খুব ক্ষতিকর।