এসিএএমএলের শরিয়াহ উপদেষ্টা কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের (এসিএএমএল) শরিয়াহ উপদেষ্টা কমিটির প্রথম সভা গত রোববার প্রতিষ্ঠানটির বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ব্যাংকিংয়ের স্কলার এম আজিজুল হক। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আরিফ বিল্লাহ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ব্যাংকের শরিয়াহ কাউন্সিল মেম্বার ড. মোহাম্মদ মনজুর ই এলাহী এবং এসিএএমএলের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালী উল মারূফ মতিন। বিজ্ঞপ্তি।