এসিড ছোড়ার হুমকি দেওয়ায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে এসিড মারার হুমকি দেওয়ার দায়ে এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ড দেন। দণ্ড পাওয়া তরুণের নাম মারুফ হাওলাদার (১৮)। সে উপজেলার তারাকান্দর গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে মারুফ হাওলাদার উত্ত্যক্ত করে আসছিল। এর প্রতিবাদ করায় সম্প্রতি মারুফ তাকে এসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনার পর ভয়ে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।