এসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের সমাজকল্যাণ বিদ্যাবীথি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী মাসুদা আক্তারের ওপর এসিড ছোড়ার ঘটনায় অভিযুক্ত আরিফুল ইসলামকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক ও কয়েক শ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে এই দাবি জানায়।বেলা ১১টায় নগরের সেনপাড়ায় অবস্থিত বিদ্যালয় থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিল বের করে। দুপুর ১২টার দিকে তারা বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও করে। বেলা একটার দিকে বিভাগীয় কমিশনারকে একটি স্মারকলিপি দেওয়া হয়।১৩ আগস্ট বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রংপুর নগরের দক্ষিণ বাবুখাঁ এলাকার আরিফুল ইসলাম (২০) মাসুদা আক্তারকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তার মুখ, ডান হাত, বুক ও পিঠ ঝলসে যায়।