এসিড নিক্ষেপকারীর গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে কলেজছাত্রী ঊষা বিশ্বাস ও তাঁর ফুপাতো বোন রিতা বাড়ৈর ওপর এসিড নিক্ষেপকারীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জেলা অ্যালায়েন্স ও সেঁজুতি মহিলাকল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।সকাল ১০টা থেকে বেলা ১১টা মানববন্ধন শেষে সমাবেশ হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে গত ৬ জানুয়ারি রাতে গ্রাম্য চিকিত্সক বাবার সহকারীর ছুড়ে মারা এসিডে ঝলসে যায় কলেজছাত্রী ঊষা ও তাঁর ফুফাতো বোন রিতার শরীর।