এসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদর থেকে গতকাল শনিবার এসিড নিক্ষেপ মামলায় ওয়ালিদ হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে বখাটেদের ছোঁড়া এসিডে দগ্ধ মুসলিম মিয়া, শিল্পী আক্তার, রানা মিয়া ও মো. মুন্নাকে গতকাল সকালে ঢাকার এসিড সারভাইভারস ফাউন্ডেশনে পাঠানো হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ব্যবস্থাপনায় তাঁদের ঢাকায় পাঠানো হয়।