এসিড নিক্ষেপের দায়ে ১০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিড নিক্ষেপের দায়ে বাগেরহাটে এক ব্যক্তিকে ১০ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বেলায়েত হোসেন গতকাল বুধবার দুপুরে এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি সদর উপজেলার চাঁপাতলা গ্রামের মাসুদ শেখ (৩৭) আদালতে উপস্থিত ছিলেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চলতি বছরের ২২ জানুয়ারি ভোরে চাঁপাতলা গ্রামের ইসমাইল শেখের স্ত্রী মিনারা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এ সময় ওত পেতে থাকা প্রতিবেশী মাসুদ শেখ তাঁর গায়ে এসিড ছোড়েন। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরের দিন বাগেরহাট সদর থানায় মাসুদ শেখকে আসামি করে মামলা করা হয়। মাসুদ শেখের সঙ্গে ইসমাইল শেখের জমিসংক্রান্ত বিরোধ ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।