এসিড নিক্ষেপের প্রতিবাদে আজ বরগুনায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা শহরের লাকুরতলা এলাকায় বুধবার রাতে আড়াই বছরের মেয়ে তামান্নাসহ রিমা আক্তার (২৫) নামের এক নারী এসিডদগ্ধ হয়েছেন।এ ঘটনার প্রতিবাদ ও এসিড নিক্ষেপকারী ব্যক্তির গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের অধীন ‘এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলে’র উদ্যোগে প্রথম আলো বন্ধুসভা এ মানববন্ধনের আয়োজন করেছে। এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।