এসিড প্রতিরোধে অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অবৈধ এসিড ব্যবসা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় আদালত পৌরসভার শিমলাবাজারের পাঁচটি স্বর্ণালংকার তৈরির দোকানকে অবৈধভাবে এসিড ব্যবহারের জন্য জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ রায়হান জানান, ওই পাঁচ দোকানের মালিককে মোট সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।