এসিড ব্যবহারকারী ৭০ প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির নিবন্ধন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলায় এসিড বিক্রি ও ব্যবহার করে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৭০টি। এর মধ্যে মাত্র দুটির সরকারি নিবন্ধন রয়েছে। বাকি ৬৮টি প্রতিষ্ঠান নিবন্ধন না নিয়েই এসিড ব্যবহার করছে। গত শনিবার এক মতবিনিময় সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা সদরের কার্যালয়ে এসিড সারভাইভরস ফাউন্ডেশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। এসিড সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত এ সভায় এসিড বিক্রেতা ও এসিড ব্যবহারকারী ব্যক্তিরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন খান। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে ইউএনও মো. মোজাম্মেল হক ও পূর্বধলা থানার ওসি মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ পাঠ করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির মাঠ পরিদর্শক মো. আবদুল খালেক।