এসিড-সন্ত্রাসবিরোধী মুক্ত সংলাপ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে এসিড-সন্ত্রাসবিরোধী মুক্ত সংলাপ আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। ‘এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল’-এর উদ্যোগে এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় সকাল ১০টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।‘দিনাজপুরে আমরা এসিড-সন্ত্রাস রুখব’ শীর্ষক আলোচনায় এসিডদগ্ধ নারী, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।আলোচনা সভায় দিনাজপুরে ৫৮ জন এসিডদগ্ধ নারী উপস্থিত থেকে তাঁদের দুঃখ-দুর্দশার কথা বলবেন।এ আয়োজনে অংশ নেবেন প্রথম আলো সহায়ক তহবিলের উপদেষ্টা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সামন্তলাল সেন, পারসোনা বিউটি কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ আলমাস খান, বার্জার পেইন্ট (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় আরও বক্তব্য দেবেন সংগীতশিল্পী তপন চৌধুরী, ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুুর রশিদ, জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ ও পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন, দিনাজপুর পৌরসভার মেয়র সফিকুল হক, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস দিনাজপুরের কর্মসূচি সমন্বয়কারী অপূর্ব সরকার, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী (এসিড) ফেরদৌস ফয়সাল, মানবাধিকারকর্মী মাজহারুল ইসলাম সরকারসহ পেশাজীবী ও সর্বস্তরের মানুষ মুক্ত আলোচনায় অংশ নেবেন।