এসিড-সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে আজ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ মামলার বাদী ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামের এক নারীকে এসিড মারার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করা হবে। প্রথম আলোর ফরিদপুর বন্ধুসভার উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন।এসিডদগ্ধ নারীর মামা জানান, এসিড নিক্ষেপের ঘটনায় গত সোমবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে কুদ্দুস মোল্যা, রহমান মোল্যাসহ ১০ জনকে আসামি করে একটি মামলা করেছেন ওই নারীর বড় ভাই।