এসিড-সহিংসতার বিরুদ্ধে এক যুগ পার করল এএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘আমি ছাত্রের পায়ে গুলি করেছি কি না, সেই অভিযোগের তদন্ত আমাকেই করতে দেওয়া হচ্ছে। অন্যদিকে, অতিরিক্ত বিভাগীয় কমিশনার যাঁদের সঙ্গে কথা বললেন, তাঁরা সেই এলাকার বাসিন্দাই নন। এ ধরনের তদন্তের মানে হচ্ছে সমগ্র জাতির সঙ্গে তামাশা করা।’গতকাল বৃহস্পতিবার এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) এক যুগ পূর্তি অনুষ্ঠানে দেশের বিচারব্যবস্থা প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এসব কথা বলেন। তাঁর বক্তব্যের আগে অনুষ্ঠানে এসিডদগ্ধদের পুঁথিপাঠের মূল বক্তব্যও ছিল, ‘আইন আছে, বিচার আছে, কিন্তু সঠিক বিচার নাই।’বিয়াম মিলনায়তনে এএসএফের চেয়ারম্যান ইফতেখারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে এসিড-সন্ত্রাস প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, সম্প্রতি জাপান থেকে কয়েকজন আইনের অধ্যাপক এসেছিলেন বাংলাদেশে কী ধরনের অপরাধ হয়, তা জানতে। এসিড-সন্ত্রাস শব্দটি তাঁরা বুঝতেই পারছিলেন না। কেননা তাঁরা বিষয়টির সঙ্গে পরিচিত নন।অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাগডুগাল এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে এএসএফের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।অনুষ্ঠানে এসিড-সন্ত্রাসের শিকার নারীরা এএসএফকে আর্থিক সহযোগিতা দানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন। ৬০ জন এসিডদগ্ধ ব্যক্তির প্রত্যেককে ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়। এসিডদগ্ধদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যুগপূর্তির অনুষ্ঠান শেষ হয়।গতকাল সার্ক ফোয়ারার সামনে একটি শোভাযাত্রার মাধ্যমে এএসএফ দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করে।