এসিড সারভাইভারস ফাউন্ডেশনে ভর্তি হাতিয়ার রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিড-সন্ত্রাসের শিকার হাতিয়ার কলেজছাত্র রুবেলকে গত বৃহস্পতিবার ঢাকার এসিড সারভাইভারস ফাউন্ডেশনে (এএসএফ) ভর্তি করা হয়েছে। ফাউন্ডেশনের চিকিৎসক আফরিনা আক্তার গতকাল শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রুবেলের অবস্থা গুরুতর। তাঁকে ফিজিওথেরাপি দিতে হবে। অস্ত্রোপচারও করাতে হবে।পারিবারিক কলহের জের ধরে ১ আগস্ট রাতে ঘুমন্ত অবস্থায় রুবেলের ওপর এসিড ছুড়ে মারা হয়। পরের দিন তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু ভর্তি হওয়ার মাত্র চার দিনের মাথায় চিকিৎসা শেষ না করেই ৬ আগস্ট দুপুরে ঢাকা মেডিকেল কলেজ থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। ৭ আগস্ট তিনি বাড়ি চলে যান। এভাবে ঢাকা মেডিকেল থেকে ছাড়পত্র দেওয়ার খবর জানাজানি হলে ঢাকার এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও ব্র্যাকের কর্মকর্তারা রুবেলকে আবার ঢাকায় নিয়ে ভর্তি করানোর ব্যবস্থা করেন।