প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার খালিশপুরের হাউজিং নতুন কলোনির প্লাটিনাম পাটকলের শ্রমিক নুর মোহাম্মদ শেখের মেয়ে ইসরাত জাহান (২৩)। অভিযোগ রয়েছে, ২০০৪ সালের এক রাতে ঘুমন্ত ইসরাতের শরীরে এসিড ঢেলে দেন তাঁর স্বামী। এতে ইসরাতের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ কারণে তাঁর বাম চোখ প্রায় নষ্ট হওয়ার পথে। শরীরে তীব্র যন্ত্রণা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার ইসরাতকে দেশের বাইরে নিতে হবে। এ জন্য পাঁচ লাখ টাকা প্রয়োজন। তাঁর দরিদ্র পরিবার দুই লাখ টাকা জোগাড়ও করেছে। বাকি টাকার জোগাড় করতে না পারায় দেশের বাইরে যেতে পারছেন না তিনি। সবার সহযোগিতা পেলে ইসরাত ফিরে পেতে পারেন নতুন জীবন। সাহায্য পাঠানোর ঠিকানা: নুর মোহাম্মদ শেখ, সঞ্চয়ী হিসাব নম্বর: ৪৯৭৮, উত্তরা ব্যাংক, খালিশপুর শাখা, খুলনা।এসিডে ঝলসে মুখমণ্ডল বিকৃত হওয়ায় ছবি ছাপানো হলো না।