এসিডদগ্ধ নারীদের জন্য এক লাখ টাকা অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসিডদগ্ধ নারী-দের সহায়তার উদ্দেশ্যে প্রথম আলো সহায়ক তহবিলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। গতকাল সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আবদুল কুদ্দুস এবং মার্কেটিং ও ডেভেলপমেন্ট ডিভিশন, পাবলিক রিলেশন ডিভিশনের প্রধান আজম খান প্রথম আলোর কার্যালয়ে যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুমের হাতে এক লাখ টাকার চেকটি তুলে দেন। মো. আবদুল কুদ্দুস বলেন, এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের কার্যক্রম তাঁদের অনুপ্রাণিত করেছে। তাই প্রথম আলোর এই কার্যক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহযোগিতার হাত বাড়িয়েছে।