এসিডদগ্ধ হেলেনার শারীরিক অবস্থার উন্নতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিডদগ্ধ হেলেনার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। টাকার অভাবে তাঁর চিকিৎসা হচ্ছে না বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ১৬ এপ্রিল রাতে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সামসুদ্দিন মৌলভীরকান্দি গ্রামের ব্যবসায়ী শওকত শেখের স্ত্রী হেলেনা বেগমের (৩০) শরীরে স্থানীয় প্রভাবশালী ছামাদ ঘরামিসহ চার-পাঁচজন সন্ত্রাসী এসিড ছুড়ে। প্রায় দুই সপ্তাহ পার হলেও কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মতিয়ার রহমান বলেন, হেলেনাকে সুস্থ করতে আমরা চেষ্টা করছি। তবে আমাদের এখানে বার্ন ইউনিট না থাকায় সমস্যা হচ্ছে। হেলেনার স্বামী শওকত শেখ বলেন, ‘আর্থিক সমস্যার জন্য ঢাকা নিতে একটু দেরি হচ্ছে।’