এসিডদগ্ধ ৩১ নারীর জন্য পাঁচ লাখ টাকা অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে এসিডদগ্ধ ৩১ নারীর হাতে তুলে দেওয়া হলো অনুদানের চেক। তাঁদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য পাঁচ থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল এই অনুদান দিয়েছে।এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল ঝিনাইদহ জেলা কমিটি এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলার ৩১ জন এসিডদগ্ধ নারীর মধ্যে পাঁচ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানে জেলা জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের সভাপতিত্ব করেন।