এসিডদগ্ধদের সঙ্গে ইংল্যান্ডের ক্রিকেট তারকাদের দুই ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ উপলক্ষে ক্রিকেট তারকাদের ফুরসত নেই একদণ্ড। শত ব্যস্ততার মাঝেও ইংল্যান্ডের বিশ্বকাপ ক্রিকেট তারকারা কিছুটা সময় বের করেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা এসিডদগ্ধদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সময় কাটান।সকাল ১০টায় ইংল্যান্ডের বিশ্বকাপ ক্রিকেট তারকারা এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) বনানী কার্যালয়ে হাজির হন। বিশ্বকাপ ক্রিকেট দলের কোচ এন্ডি ফ্লাওয়ার এবং দলনেতা এন্ড্রু স্ট্রাউসসহ ২৮ জনের একটি দল এএসএফের হাসপাতাল পরিদর্শন করে। এএসএফের নির্বাহী পরিচালক মনিরা রহমানের নেতৃত্বে এসিড সারভাইভারদের কার্যক্রম দেখেন ইংলিশ তারকারা। এ সময় অতিথি ছিলেন ডিএফআইডির বাংলাদেশ প্রধান ক্রিস অস্টিন এবং এএসএফের চেয়ারপারসন ইফতেখারুজ্জামান। ক্রিকেট তারকারা এসিডদগ্ধদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সময় কাটান। ক্রিকেটের উদ্বোধনী দিনে অনেক ব্যস্ততার মাঝে তাঁদের এই উপস্থিতিতে অনুপ্রাণিত হন এসিড সারভাইভাররা। বিজ্ঞপ্তি।