এসিডদগ্ধদের সামাজিক নিরাপত্তা জোরদার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় এসিডবিরোধী এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, এসিডদগ্ধ ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা জোরদার করতে হবে। গতকাল রোববার কুমিল্লার বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লার দপ্তরে ওই প্রশিক্ষণ হয়। এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও এইড কুমিল্লার যৌথ উদ্যোগে ‘কমিউনিটি লিডারদের মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক ওই কর্মশা লা হয়।প্রেসার গ্রুপ কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম, চৌদ্দগ্রাম উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আকতার, নাঙ্গলকোটের নাছরিন আক্তার, বুড়িচংয়ের নাদেরা পারভীন, বিজয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম জিলানী, জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ, দুর্গাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বরুড়ার শিলমুড়ী ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদার, চৌদ্দগ্রামের কালিকাপুর ইউপির চেয়ারম্যান সালাউদ্দিন, প্রত্যয় কুমিল্লার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার ও আইনজীবী সৈয়দ নুরুর রহমান।কর্মশালায় এসিড সারভাইভারস ফাউন্ডেশনের সমাজকর্মী এ কে আজাদ ও অনিমেষ সরকার এসিডের ভয়াবহতা, চিকিৎসা, আইনগত দিক ও পুনর্বাসন সম্পর্কে বক্তব্য দেন।সড়ক দুর্ঘটনায় নিহত ১: কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুরে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গতকাল রোববার সকালে এক ট্রাক্টরচালক নিহত ও দুজন যাত্রী আহত হয়েছেন। নিহত অটোরিকশার যাত্রীর নাম আবুল কালাম (২২)। তাঁর বাড়ি শহরতলির দুর্গাপুর এলাকায়। ওই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী দেড় ঘণ্টা কুমিল্লা-ঢাকা সড়ক অবরোধ করে রাখে। পরে বাসমালিক সমিতি ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।