এসিডে ঝলসে গেছে গৃহবধূর মুখমণ্ডল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসীদের ছোড়া এসিডে ঝলসে গেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামের গৃহবধূ জাহিমা খাতুনের (৩০) মুখমণ্ডল। তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পারিবারিক সূত্রে জানানো হয়, বুধবার রাতে গ্রামের আসলামের স্ত্রী জাহিমা ঘুমিয়ে পড়েন। রাত নয়টার দিকে ঘুমন্ত অবস্থায় কে বা কারা জানালা দিয়ে তাঁর ওপর এসিড নিক্ষেপ করে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল করিম জানান, উন্নত চিকৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।