এসিডে ঝলসে যাওয়া নিলা পেল জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিড-সন্ত্রাসের শিকার আমিনা খাতুন ওরফে নিলা এবারের এইচএসসি পরীক্ষায় সিরাজগঞ্জ রাসিদুজ্জোহা সরকারি মহাবিদ্যায় থেকে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন।সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বড় বাশুরিয়া গ্রামের আমির হোসেনের মেয়ে নিলার স্কুলে লেখাপড়া করা অবস্থায় ২০০৭ সালে বিয়ে হয় পার্শ্ববর্তী বড়দুগালী গ্রামের আকবর আলী নামের এক প্রবাসীর সঙ্গে। বিয়ের পর তাঁর স্বামী তাঁকে বিদেশে নিয়ে বিক্রি করে দেবেন—এই গোপন খবর জানতে পেরে নিলা আর বিদেশে যেতে চাননি। বিদেশে না যাওয়ার অপরাধে ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে তাঁর স্বামী মুখের মধ্যে এসিড ঢেলে তাঁকে হত্যা করার চেষ্টা করেন। প্রায় এক বছর ধরে এসিড সারভাইভারস ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় এনজিওর সাহায্যে চিকিৎসা শেষে নিলা ভালো হন। এ ঘটনায় মামলা হলে ২০০৮ সালের শেষের দিকে সিরাজগঞ্জের জেলা জজ আদালত রায়ে আসামি আকবর আলীকে ফাঁসির আদেশ দেওয়া হয়।নিলা বলেন, ‘আমি জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। আমি উচ্চশিক্ষা গ্রহণ শেষে একজন চাকরিজীবী হতে চাই। জানি না আমার এই আসা পূর্ণ হবে কি না।’বেসরকারি সংস্থা সার্প-এর এসিড সহিংসতা প্রতিরোধ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক স্বপ্না সেন জানান, নিলা একজন ভালো ছাত্রী এবং দক্ষ ব্যক্তি। চাকরির পাশাপাশি নিজেকে গড়ে তোলার জন্য যথেষ্ট পরিশ্রম করেন।