এসিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল সোমবার দুপুরে একটি কারখানার শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) আগুন ধরে যায়। কারখানায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হন। পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ড্রেসম্যান লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা রয়েছে। গতকাল বেলা ১১টার দিকে কারখানার তিনতলায় অবস্থিত কার্যালয়কক্ষের একটি এসিতে আগুন ধরে যায়। সেখান থেকে নির্গত কালো ধোঁয়া তিন তলাসহ কয়েকটি মেঝেতে ছড়িয়ে পড়ে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা শামিম হোসেন বলেন, সকালে তিনতলার এসির বাইরের অংশে আগুন ধরে। পরে নিজস্ব অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।