এসিবিএ ব্যাচ-৩-এর সনদ বিতরণ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এসিবিএর ব্যাচ-৩-এর সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হয়েছে৷
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি ও এএমডিআইএসের নির্বাহী পরিচালক সি. রামাকৃষ্ণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷
আইবিএর পরিচালক অধ্যাপক ইকবাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে এসিবিএ কোর্সের সমন্বয়ক ও এমডিপি গ্রোগ্রামের
চেয়ারপারসন সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং আইবিএর সহকারী অধ্যাপক সুতপা ভট্টাচার্য বিভিন্ন কার্যক্রমের ওপর বক্তব্য দেন৷ বিজ্ঞপ্তি৷