এসিসিএ বাংলাদেশ আয়োজিত মেলা
দি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) দেশে ব্র্যান্ড সম্পর্কে সচেতনতা তৈরি করতে ঢাকার ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে দুই দিনব্যাপী মেলা শেষ হচ্ছে আজ। গতকাল শুক্রবার মেলার উদ্বোধনী দিনে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, বিশেষ অতিথি নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন হান্নান চৌধুরী এবং এসিসিএ বাংলাদেশের প্রধান মহুয়া রশীদ। মেলায় অংশগ্রহণ করছে এসিসিএর চারটি ‘অ্যাপ্রুভড লার্নিং পার্টনার’: এলসিবিএস ঢাকা, চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ, আইবিএস এবং সাইফুরস ইউনিভার্সিটি কলেজ। এসিসিএর বই সরবরাহকারী জমজম বুকসও এখানে অংশগ্রহণ করছে। মেলার দ্বিতীয় দিনে আজ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিষ্ঠানগুলো এসিসিএর প্রফেশনাল লেভেলের শিক্ষার্থীদের কাছ থেকে চাকরির জন্য জীবনবৃত্তান্ত গ্রহণ করবে। এ ছাড়া কর্মশালা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।