এসিসিএর বিশেষ সেমিনার অনুষ্ঠিত
বিশ্বের বৃহত্তম অ্যাকাউন্ট্যান্সি বাউ দি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টসের (এসিসিএ) বাংলাদেশ কান্ট্রি অফিস ৫ মার্চ শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সেমিনারের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সেমিনারে এসিসিএর কান্ট্রি ম্যানেজার মহুয়া রশীদ, সামিট কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফ আল ইসলাম, কিংস্টান স্মিথের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মারুফ হাসান, আটলাস কপকো বাংলাদেশ লিমিটেডের হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস কাজী সুমটাইড মুরশেদ উপস্থিত ছিলেন। সেমিনারে অতিথিরা এসিসিএর সদস্যপদ অর্জনের উপায় ও এর সুযোগ-সুবিধা, চাকরির বাজারে শিক্ষার্থীদের যোগ্য করে তোলার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া হিসাবরক্ষণ পেশার বর্তমান বাজার, এসিসিএর গৌরবান্বিত ইতিহাস এবং বিশ্বে এসিসিএর বর্তমান অবস্থা সম্পর্কেও আলোকপাত করা হয়। সেমিনারে মূল আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে এসিসিএর শিক্ষার্থীদের নিয়ে একটি সাজানো চাকরির ইন্টারভিউয়ে শিক্ষার্থীদের নানা ভুলভ্রান্তির বিষয় তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি।