এসিসির বাংলাদেশ চ্যাপ্টার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান কলেজ অব কার্ডিওলজির (এসিসি) বাংলাদেশ চ্যাপ্টারের গভর্নর ডা. আফজালুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন এসিসির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডা. মেরি ওয়ালশ। ডানে রয়েছেন জাতীয় অধ্যাপক আবদুল মালেক ও আবদুল্লাহ আল শাফি মজুমদার এবং বাঁয়ে এ কে এম মহিবুল্লাহ। গতকাল রাজধানীর একটি হোটেল থেকে তোলা ছবি। এসিসির সৌজন্যে

আমেরিকান কলেজ অব কার্ডিওলজির (এসিসি) বাংলাদেশ চ্যাপ্টার গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ চ্যাপ্টারের গভর্নর নিযুক্ত হয়েছেন অধ্যাপক আফজালুর রহমান। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান।
এসিসির নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. মেরি ওয়ালশ বাংলাদেশ চ্যাপ্টারের ফ্লাগ তুলে দেন আফজালুর রহমানের কাছে। এই প্রথম একজন বাংলাদেশি হৃদ্রোগ বিশেষজ্ঞ এই দায়িত্ব পেলেন। এসিসি বিশ্বের মর্যাদাসম্পন্ন সংস্থা হিসেবে হৃদ্রোগ-সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটি বিশ্বের সর্বত্র উচ্চ পেশাগত জ্ঞানসম্পন্ন হৃদ্রোগ বিশেষজ্ঞদের সম্মানসূচক ফেলোশিপ দিয়ে থাকে। বিজ্ঞপ্তি