এসো আঠারোয়
বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ শুক্রবার সকালে শুরু হয়েছে প্রথম আলোর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সবচেয়ে বড় আয়োজন ‘পাঠক উৎসব: এসো আঠারোয়’। বর্ণাঢ্য এই আয়োজনের নানা মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর আলোকচিত্রীরা।

উৎসব হবে, বাজনা হবে না—তা কি হয়! সকালে ঢাকঢোলে উৎসব শুরু।

প্রথম আলোর এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজনে তারুণ্যের জয়গান।

পাঠকদের জন্য সেজেছে বিভিন্ন স্টল।

স্টলে ভিড় জমিয়েছেন পাঠকেরা।

সব বয়সী মানুষই এসেছেন উৎসবে। তাঁরা যাচ্ছেন বিভিন্ন স্টলে।

পাঠকদের জন্য নানা আয়োজনের পসরা সাজিয়েছে স্টলগুলো।

নজরুল মঞ্চসংলগ্ন ছোট মাঠে বসেছে বইমেলা। ছোট-বড়রা বই দেখছে, কিনছে।

বিজ্ঞানচিন্তার স্টলের সামনে আবিষ্কারের প্রদর্শনী।

উৎসবে আছে খেলাধুলার আয়োজন।

উৎসবে এসে নানা ঢঙে সেলফি তুলছে পাঠকেরা।

উৎসবের মূল মঞ্চে তরুণ নায়কেরা। তাদের হাতে সচেতনতামূলক পোস্টার।

উৎসবের মূল মঞ্চ থেকে বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতার ডাক দেওয়া হয়।
কিশোরীদের অবহেলা না করতে আহ্বান জানানো হয়।

উৎসবে এসে সচেতনতার ডাকে শামিল পাঠকেরা।

উৎসবে যোগ দেওয়া পাঠকদের একাংশ।