প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের শার্প করপোরেশন, ফুজিৎসু জেনারেল লিমিটেড ও মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবেশক এস্কোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের নিজস্ব শোরুম সম্প্রতি ১৪ গরীব-ই-নেওয়াজ অ্যাভিনিউ, সেক্টর-১১, উত্তরা, ঢাকায় উদ্বোধন করা হয়েছে৷ এস্কোয়্যার গ্রুপের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন শোরুমটির উদ্বোধন করেন৷ এ সময় এস্কোয়্যার ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷