প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের শার্প করপোরেশন, ফুজিৎসু জেনারেল লিমিটেড ও মিটসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের একমাত্র পরিবেশক এস্কোয়্যার ইলেক্ট্রনিকসের শোরুম সম্প্রতি ময়মনসিংহের সাহেব আলী রোডে উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান এই শোরুম উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক মুদ্দাসার হোসেন ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।