এস্কয়ার প্লাস্টিকের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ক্রেতাদের চাহিদা মেটাতে ও আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল এস্কয়ার প্লাস্টিক লিমিটেড (ইপিএল)। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৭৪ সালে বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসার মাধ্যমে এস্কয়ার ইলেকট্রনিকস বাংলাদেশে যাত্রা শুরু করে। এরপর কোম্পানিটি নানা ক্ষেত্রে ব্যবসার প্রসার করেছে। এরই ধারাবাহিকতায় এস্কয়ার প্লাস্টিক লিমিটেডের যাত্রা শুরু হলো। অনুষ্ঠানে এস্কয়ার গ্রুপের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য আরিফুর রহমান, মো. মোদাচ্ছার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।