এহছানুল হক মিলনের বিরুদ্ধে পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনসহ ওই দলের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সরকারি যানবাহন ভাঙচুর এবং সরকারিকাজে বাধা প্রদানের অভিযোগে ২০১৩ সালে কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গতকাল বুধবার শুনানির দিন ধার্য ছিল। কিন্তু কোনো আসামি হাজির না হওয়ায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।