এ্যানিকে কারাগারে পাঠালেন আদালত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আত্মসমর্পণ করে নয়টি জামিন আবেদন করেন। পরে আদালত তা নাকচ করে এই আদেশ দেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মুরাদ হোসেন প্রথম আলোকে বলেন, এ্যানিকে কারাগারে পাঠানো হয়েছে।
নাশকতা, হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগসহ শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর পল্টন, মতিঝিল ও সূত্রাপুর থানায় নয়টি মামলা করা হয়। ২০১৩ সালে সূত্রাপুর থানায় ও ২০১৫ সালে পল্টন এবং মতিঝিল থানায় এই মামলাগুলো হয়।
এ্যানির আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, এ্যানির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।