এ্যানির জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। 

এ্যানির আইনজীবী জয়নাল আবেদন মেজবাহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলায় জামিন আবেদন নাকচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার এ্যানি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পৃথক নয়টি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাঁর আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৪ সালের ৯ অক্টোবর জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদক রমনা থানায় বিএনপির এই নেতার বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে গত বছরের ২০১৫ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে বলা হয়েছে, শহীদ উদ্দিন চৌধুরী দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া তদন্তে এক কোটি ২২ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণও পাওয়া গেছে। মামলাটি তদন্ত করেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম।