‘তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও পরোপকারী শিক্ষক। শিক্ষক-শিক্ষার্থী সবার প্রতি ছিলেন খুবই আন্তরিক। বিনিময়ে তিনি পেয়েছিলেন অন্যদের দুর্ব্যবহার। এই দুর্ব্যবহার সইতে না পেরেই তাঁকে চলে যেতে হয়েছিল। তিনি আমাদের মাঝে নেই আজ তিন বছর।’ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্লাস মিলনায়তনে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রয়াত এ্যান্ড্রু অলক কুমার দেওয়ারীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন একই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী, সহকারী অধ্যাপক আতিকুর রহমান, খ. আলী আর রাজী, আবুল কালাম আজাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোশারেফ হোসেন প্রমুখ।অন্যদের মধ্যে স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রয়াত এ্যান্ড্রু অলক কুমার দেওয়ারীর ছেলে পাভেল দেওয়ারী। প্রসঙ্গত, এ্যান্ড্রু অলক কুমার দেওয়ারী ২০০৯ সালের ৬ জানুয়ারি নিজ বাসভবনে আত্মহত্যা করেন।