এয়ার অ্যারাবিয়ার নতুন ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ রুটে নতুন ফ্লাইট চালু করেছে এয়ার অ্যারাবিয়া। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই রুটে যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতি সপ্তাহে চট্টগ্রাম থেকে আরব আমিরাতের রাস আল খাইমাহ রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যারাবিয়া। প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার রাত নয়টা ২০ মিনিটে রাস আল খাইমাহর উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাবে। প্রতি সপ্তাহে বুধ, শুক্র ও রোববার রাস আল খাইমাহ থেকে চট্টগ্রামে ফ্লাইট অবতরণ করবে। বর্তমানে এয়ার অ্যারাবিয়া ঢাকা থেকে শারজাহ ও রাস আল খাইমাহ রুটে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে।