এয়ারগানের গুলিতে শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ারগান নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত গলায় গুলি লাগায় এক শিশু নিহত হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সোনাদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম শেখ রাব্বি (৫)। তার বাবার নাম শহিদুল ইসলাম শেখ। লোহাগড়া থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, চাচা জসিম শেখের এয়ারগান নিয়ে গত রোববার দুপুরে দুই ভাই শেখ রাব্বি (৫) ও শেখ শিহাব (৭) খেলা করছিল। এ সময় এয়ারগানের একটি গুলি রাব্বির গলায় বিদ্ধ হয়। তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার গভীর রাতে সে মারা যায়। গতকাল সোমবার তার লাশ বাড়িতে আনা হয়।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।