এয়ারটেল-অনন্ত গ্রুপের করপোরেট চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল তৈরি পোশাক খাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠান অনন্ত গ্রুপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। গুলশানে অনন্ত গ্রুপের কার্যালয়ে গতকাল বুধবার চুক্তিটি সম্পাদিত হয়। চুক্তির আওতায় এয়ারটেল অনন্ত গ্রুপকে বিশ্বমানের ভয়েস কল সেবা, ব্ল্যাকবেরি সার্ভিস এবং আকর্ষণীয় টুজি ও থ্রিজি ইন্টারনেট প্যাকেজ-সহায়তা দেবে। অনুষ্ঠানে চুক্তিপত্র হস্তান্তর করেন এয়ারটেলের চিফ অপারেটিং অফিসার রাজনিশ কওল এবং অনন্ত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শরীফ জহির। এ সময় উভয় প্রতিষ্ঠানের আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।