এয়ারটেল আনল আজীবন এক পয়সা সেকেন্ড কলরেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্যাকেজের আওতায় এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের গ্রাহকেরা আজীবন মেয়াদসহ যেকোনো লোকাল নম্বরে এক পয়সা প্রতি সেকেন্ড কলরেট উপভোগ করতে পারবেন। এ জন্য কেবল একবার ১২৯ টাকা রিচার্জ করতে হবে। এয়ারটেল বলছে, দেশে এ ধরনের শর্তহীন অফার এটিই প্রথম। এ ছাড়া গ্রাহকেরা নির্দিষ্ট পরিমাণ অর্থ রিচার্জ করে অন্য যেকোনো প্রমোশনাল অফারও উপভোগ করতে পারবেন। প্রমোশনাল অফারের মেয়াদ শেষে আবার আজীবন মেয়াদে এক পয়সা প্রতি সেকেন্ড কলরেটে ফিরে যাবেন তাঁরা। সব বিদ্যমান, ইনঅ্যাক্টিভ ও নতুন প্রি-পেইড গ্রাহকেরা উপভোগ করতে পারবেন নতুন এ অফার। বিস্তারিত জানতে গ্রাহকেরা বিনা মূল্যে কল করতে পারবেন ১২১২ বা কাস্টমার কেয়ারের ৭৮৬ নম্বরে। বিজ্ঞপ্তি।