এয়ারটেল ও ইউক্যাশের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (্ইউসিবিএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে এয়ারটেল। এর আওতায় এয়ারটেলের নেটওয়ার্ক
ব্যবহার করে প্রতিষ্ঠানটি মোবাইল ব্যাংকিং সেবা দিতে পারবে।
ইউসিবিএল শিগগির চালু করতে যাচ্ছে ব্যাংকিং সেবা ‘ইউক্যাশ’। এয়ারটেলের গ্রাহকেরা একটি সাধারণ নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে এই সেবা উপভোগ করতে পারবেন।
চুক্তিটি স্বাক্ষর করেন এয়ারটেলের চিফ অপারেটিং অফিসার রাজনিশ কওল এবং ইউসিবিএলের ইভিপি ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মীর্জা মাহমুদ রফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার ও হেড অব এম কমার্স রুবাবা দৌলা, ইউসিবিএলের ম্যানেজিং ডিরেক্টর মোহম্মদ আলী এবং ইভিপি ও হেড অব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস মীর জহির উদ্দীন আহমেদ। বিজ্ঞপ্তি।