এয়ারটেল গ্রাহকেরা বিকাশের সেবা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারটেল বাংলাদেশ ও বিকাশ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় এয়ারটেল গ্রাহকেরাও শিগগিরই বিকাশের সেবা পাবেন।বিকাশের পক্ষে সিইও কামাল কাদির এবং এয়ারটেলের পক্ষে সিইও ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট চুক্তিতে সই করেন। এ চুক্তির ফলে এয়ারটেল গ্রাহকেরা এয়ারটেল সংযোগের মাধ্যমে সহজে টাকা পাঠানো বা গ্রহণ, অর্থ জমা রাখা, পেমেন্টসহ বিকাশের অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে সেবা পেতে প্রচলিত সার্ভিস চার্জ দিতে হবে। বিজ্ঞপ্তি।