এয়ারফোন গুঁজে রেললাইনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী-ঢাকা রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসতুর ওপর ট্রেনে কাটা পড়ে এক কিশোর (১৭) নিহত হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, গত রোববার বেলা তিনটার দিকে উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতু পার হচ্ছিল এক কিশোর। এ সময় খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ওই সেতু এলাকায় পৌঁছায়। কিশোরের দুই কানে মুঠোফোনের এয়ারফোন গোঁজা ছিল। সে ট্রেনের বাঁশির শব্দ শুনতে পায়নি। এ সময় পেছন দিক থেকে ট্রেনের ধাক্কায় কিশোর ঘটনাস্থলেই কাটা পড়ে প্রাণ হারায়।এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।