ঐকতানের সাংস্কৃতিক উৎসব

ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে ২৪ এপ্রিল ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি প্রাঙ্গণ ঐকতান সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্বে উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসান এবং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।
সোমনাথ হালদার বলেন, ধর্মীয় হানাহানির মাধ্যমে সারা বিশ্বে মানুষে মানুষে বিভেদের চেষ্টা চলছে। এ সমস্যা উত্তরণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুমন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক উৎসব প্রস্তুতি পরিষদের আহবায়ক প্রকৌশলী মো. ছিদ্দিক হোসেন, সদস্য সচিব সৌমেন চৌধুরী, অধ্যাপক সুজন বিশ্বাস, পল্লী সংগঠন সমিতির সভাপতি বিশ্বনাথ চৌধুরী , অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ, ডা. বিজয়কৃষ্ণ সরকার, মিলন চৌধুরী, শিক্ষক অমরনাথ চৌধূরী, উজ্জল পাল প্রমুখ।
উৎসবে ঐকতানের পথচলায় বিশেষ অবদানের জন্য হরিপ্রসন্ন পাল(মরণোত্তর), গোলাম রহমান চৌধুরী, পাঁচ কড়ি দাশ(মরণোত্তর), নীহার পাল ও দীপক চৌধুরীকে (মরণোত্তর) সম্মাননা পদক প্রদান করা হয়।
ঐকতান সংগীত একাডেমির শিক্ষার্থীদের সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন ছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সন্দীপন ও শ্রেয়শী রায়ের গান। বিজ্ঞপ্তি