ঐক্য কনভেনশনের প্রস্তুতিকমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে গতকাল বুধবার বিকেলে ঐক্য কনভেনশন ২০১৩-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে এই সভার আয়োজন করে গণঐক্য, ন্যাপ, কমিউনিস্ট কেন্দ্রের একাংশ এবং ছাত্র সমিতি ফাউন্ডেশন।

সভায় আগামী ৮ জুন ঐক্য কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য পঙ্কজ ভট্টাচার্যকে আহ্বায়ক করে ১০১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য দেন অজয় রায়, আবুল কাশেম, রমণী মোহন দেবনাথ, নূর মোহাম্মদ তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি।