ঐক্যবদ্ধ আন্দোলন করবে নয়টি ছাত্রসংগঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাজোট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে একমত হয়েছে ইসলামী ছাত্রশিবিরসহ নয়টি ছাত্রসংগঠন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে মতবিনিময় করেন নয়টি সংগঠনের নেতারা। সভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, ইসলামী ছাত্র মোর্চার আহ্বায়ক আবদুল আজিজ, জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম, ইসলামী ছাত্রসমাজের সভাপতি ইলিয়াস আতহারি, মুসলিম ছাত্রলীগের আহ্বায়ক এস এইচ খান আসাদ, লেবার পার্টি ছাত্র ফোরামের আহ্বায়ক কামরুল ইসলাম, বিকল্প ছাত্রধারার সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, বাংলাদেশ ছাত্রকল্যাণ পার্টির সদস্যসচিব এস এম আল আমিন ও ইসলামী ছাত্র মজলিসের কোষাধ্যক্ষ কামরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সূত্র জানায়, সভায় ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়।