প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক রক্ষাব্যূহ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদমুক্ত উন্নত দেশ গড়তে সবাই মিলে কাজ করতে হবে।’ গতকাল রোববার নেত্রকোনার কেন্দুয়া থানা ভবনে কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক বদরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া প্রমুখ।