প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল রোববার এক বিবৃতিতে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবিহার, মন্দির ও অনেকগুলো গ্রামের বসতিতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।বিবৃতিতে সৈয়দ আশরাফ বলেন, অতি সাম্প্রতিক কালে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী নানা অজুহাতে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়, ঘরবাড়ি, সম্পদ ও জানমালের ওপর আঘাত করছে। তিনি এসব কাপুরুষোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী সচেতন জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।