ঐক্যের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের জনগণের যৌক্তিক অধিকার আদায়ে লড়াই করতে মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। একই সঙ্গে ফিলিস্তিনিদের দুর্দশা অনুধাবনের আহ্বান জানান তিনি।
গতকাল সোমবার ইন্দোনেশিয়ার জাকার্তায় বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ওআইসির পঞ্চম বিশেষ শীর্ষ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ফিলিস্তিনের অনুরোধে এ বিশেষ শীর্ষ সম্মেলন আহ্বান করা হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সম্মেলনে সভাপতিত্ব করেন। ইউএনবি